ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় বন্যায় পানিতে ভেসে গেছে ২৫ কোটি টাকার মাছ

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁ জেলায় চলতি বছরের বন্যায় ৫ উপজেলায় ৩১৮ জন চাষির ৫৬৩টি পুকুর এবং দিঘী ভেসে গেছে। এর ফলে পুকুর ও দিঘী মালিকদের ২৫ কোটি ৫ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের মাছ ভেসে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন জেলায় ৩১৮ ব্যক্তির মালিকানাধীন ৩৭১ দশমিক ৩৭ হেক্টর জলাশয়ের আয়তন বিশিষ্ট এসব-

পুকুরের ২৪ কোটি ৫৪ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬শ ৫৮ মেট্রিক টন মাছ, ৫০ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ৩৩ লক্ষ ২ হাজার পোনা ভেসে গেছে। এ ছাড়াও ১ লক্ষ টাকা মূল্যের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

সূত্র মতে সদর উপজেলায় ৭৯ জন মালিকের ১৩৪টি পুকুর দিঘী ভেসে গেছে। ৪৭ দশমিক ৮১ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ২ কোটি ৪৩ লক্ষ টাকা মূল্যের ১৭৫ দশমিক ৫১ মেট্রিক টন মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

মান্দা উপজেলায় ৫০ জন মালিকের মোট ৭০টি পুকুর দিঘী ভেসে গেছে। ১৪ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ৫১ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৪২ দশমিক ৭০ মেট্রিকটন মাছ ভেসে গেছে।

রানীনগর উপজেলায় চলতি বছরের বন্যায় ২৯ ব্যক্তির মালিকানাধীন মোট ৩২টি পুকুর দিঘী বন্যার পানিতে ভেসে গেছে।

মোট ৬ দশমিক ৯৬ হেক্টর আয়তনের জলা বিশিষ্ট এসব পুকুর থেকে ১৫ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩ দশমিক ১২ মেট্রিকটন মাছ ভেসে গেছে। আত্রাই উপজেলায় ১৪৬ ব্যক্তির মালিকানাধীন মোট ৩০৭টি পুকুর দিঘী ভেসে গেছে।

এর ফলে ২৮৫ হেক্টর জলা বিশিষ্ট এসব পুকুর দিঘী থেকে ২১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৪শ ১০ মেট্রিকটন মাছ এবং ৫০ লক্ষ টাকা মূল্যের ৩৩ লক্ষ পোনা ভেসে গেছে। পোরশা উপজেলায় ১৪ ব্যক্তির মালিকানাধীন ২০টি পুকুর দিঘী ভেসে গেছে।

এর ফলে ১৭ দশমিক ৬০ হেক্টর আয়তনের জলা বিশিষ্ট পুকুর দিঘী থেকে ২৯ লক্ষ ২ হাজার টাকা মূল্যের ১৭ দশমিক ২০ মেট্রিকটন মাছ, ৪ হাজার টাকা মূল্যের ২ হাজার পোনা ভেসে গেছে এবং ১ লক্ষ টাকার অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় বন্যায় পানিতে ভেসে গেছে ২৫ কোটি টাকার মাছ

আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০