ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আবারও ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

ভারত-পাক-সিমান্তে-নিহতরা

আন্তর্জাতিক ডেস্কঃ পাঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌঁনে ৫টার দিকে তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল।

সেসময় বিএসএফের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়। বিএসএফের দাবি, টহলদারি দলটিকে দেখামাত্রই এলোপাতারি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা।

দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোলাগুলির পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আবারও ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

আপডেট সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০