ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে বাথরুমের পিলার ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নে এ ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫) ও রবিউল ইসলাম (৩০)। তারা দুজনই পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তাতিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালের বাড়িতে বাথরুমের পিলার ঢালাই করার জন্য রডের খাঁচা গর্তে নামাচ্ছিলেন দুই ভাইসহ তিন শ্রমিক।

এ সময় পাশের আব্বাস আলীর মিলের টিনের চালে রডের খাঁচা স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীবরদী-

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব ও রবিউলকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল বলেন, আব্বাসের মিলের টিনের চালে আর্থিং করা ছিল। সেখানে রডের খাঁচা স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট সময় ০৭:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০