ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ এক পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে।

ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের ৮ জন নিহত

আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০