ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নানির লাশ দেখার আগেই লাশ হলেন নাতি

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় নানির মৃত্যু সংবাদ শুনে যাওয়ার পথে দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে নাতির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার ভবেরবাজার এলকায় এ দুর্ঘটনা ঘটে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হিমেল (৩৫) জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত দুই পিকআপ ভ্যানের চালকসহ ১৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের জুলেখা বেগমের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নাতি হিমেল ও তার পরিবার এবং আত্মীয়-স্বজন মিলে একটি পিকআপভ্যানে চড়ে নানার বাড়িতে যাচ্ছিলেন।

পথে জেলার পূর্বধলা উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ভবের বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই আরেকটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাতি হিমেল নিহত এবং ১৩ জন আহত হয়।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন জানান, ঘটনাস্থলে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ রয়েছে। পিকআপভ্যান দুটি তাদের হেফাজতে রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নানির লাশ দেখার আগেই লাশ হলেন নাতি

আপডেট সময় ০৭:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০