ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ ফায়ার সার্ভিস কোয়ার্টারে বহিরাগতদের রাখার অভিযোগ

নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কোয়ার্টার,

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কোয়ার্টারে বিধি বহির্ভূতভাবে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে কর্মকর্তাদের বিরুদ্ধে।  

খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলামের কাছে এর কারণ জানতে চেয়েছেন নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক (ডিএডি) একেএম মুরশেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে একেএম মুরশেদ জানান, করোনা ভাইরাস মহামারির মধ্যেই স্টেশন অফিসার বিধি বহির্ভূতভাবে বেশ কয়েকজন যুবককে স্টেশনের কোয়ার্টারে আশ্রয় দেন। তারা এখানে রাতযাপনও করেন।

বিষয়টি মৌখিকভাবেও জানাননি সিনিয়র স্টেশন অফিসার। এদিকে, বহিরাগতরা চলে যাওয়ার পর তাদের থাকার ঘটনা জানাজানি হলে সেখানে বসবাসরত অন্যান্যদের মধ্যে করোনা নিয়ে ভীতি সৃষ্টি হয়। তাদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।

এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনা চলছে। এক পর্যায়ে উপসহকারী পরিচালক একেএম মুরশেদ লিখিতভাবে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলামকে কৈফিয়ত তলব করেন।

তবে এখনও এর জবাব দেননি শফিউল ইসলাম। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান একেএম মুরশেদ।

এ বিষয়ে সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, বহিরাগত কাউকে তিনি আশ্রয় দেননি। অন্য কেউ কেউ আশ্রয় দিয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ ফায়ার সার্ভিস কোয়ার্টারে বহিরাগতদের রাখার অভিযোগ

আপডেট সময় ০৫:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০