ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আমান উল্লাহ আমান

স্টাফ রিপোর্টারঃ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পানিতে ডুবে আমান উল্লাহ আমান নামের এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

দেশটিতে বসবাসরত আরেক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার তিনি বুদাপেস্টের উপকণ্ঠে অবস্থিত একটি লেকে গোসল করতে যান বন্ধু-বান্ধবের সঙ্গে।গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।

তাকে খুঁজে না পেয়ে বন্ধুরা স্থানীয় পুলিশের সঙ্গে  যোগাযোগ করে। রাত দশটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বর্তমানে তার মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আগামী মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। আমান উল্লাহ আমান গত বছরের সেপ্টেম্বরে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে ইউনিভার্সিটি-

অব সেগেডে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করার জন্য হাঙ্গেরিতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার পরিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হাঙ্গেরিতে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০