ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিল যুবকের প্রাণ

মোটরসাইকেল

ভোলা, প্রতিনিধিঃ ভোলায় দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় মো. মিজানুর রহমান হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. নকীব (২৮) নামে আরেক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুব্বাত হাওলাদার বাড়ির মো. সামছুল হক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মিজান একটি কাজে নকীবকে নিয়ে মোটরসাইকেলে বোরহানউদ্দিনে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বোরহানগঞ্জ বাজারে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়।

এতে মিজান ও নকীবও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিজানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার্ড করা হয়। পরে বরিশালে নেয়ার পথে তার মুত্যু হয়।

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছি। চালককে আটকের চেষ্ট চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিল যুবকের প্রাণ

আপডেট সময় ০৫:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০