ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-লালপোল সড়কের দাউদপুর সবজি আড়ৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শহরের বড় বাজারের সবজি ব্যবসায়ী ও রামপুর হাজী ছিদ্দিক আহাম্মদ মৌলভী বাড়ির বাসিন্দা-

খোরশেদ আলম (৪৫) এবং সিএনজি চালক মাহবুবুল হক (৩৩)। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম ছিলোনীয়া গ্রামের দিঘীরপাড় কালার বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের দাউদপুর সংলগ্ন সবজি আড়তের সামনে ফেনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মহাসড়কগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় সিএনজিচালক মাহবুবুল হককে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির যাত্রী কালীদহ ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে অমিত চন্দ্র দাস, একই এলাকার সুরেশ দেবের ছেলে সুধী দেব ও জগদিশ চন্দ্র দাসের মেয়ে সুমিতা রাণী দাস।

আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিএনজি-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট সময় ০৭:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০