ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

গাইবান্ধা প্রতিনিধিঃ অক্সিজেন মাস্ক খুলে ফেলার কয়েক মিনিট পরই এক মাস বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ উঠেছে বখশিশের টাকা দিতে দেরি হওয়ায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি আব্দুর রহমান নামে ওই শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেন নার্স। এর পরপরই তার মৃত্যু হয়।

সোমবার সকালে (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নবিউর রহমান। তিনি জানান, তদন্ত কমিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে।

তদন্ত কমিটির আহ্বায়ক গাইবান্ধা জেলা হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. খায়রুন নাহার। সদস্য সচিব আবাসিক মেডিকেল অফিসার ডা.হারুন অর রশিদ ও সদস্য ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. সুমন কুমার প্রামাণিক।

উল্লেখ্য, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে শনিবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশু আব্দুর রহমানকে। ভর্তি করার পরপরই অক্সিজেন মাস্ক পরিয়ে দেন কর্তব্যরত নার্স রিমা আকতার।

কিছুক্ষণ পর নার্স রিমা আকতার শিশুটির স্বজনদের কাছে অক্সিজেন বাবদ বখশিশ দাবি করেন। বখশিশের টাকা আনতে বিলম্ব হওয়ায় ওই নার্স অক্সিজেন মাস্কটি খুলে ফেলেন।

এরপর শিশুটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। শিশু আব্দুর রহমান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি

আপডেট সময় ০৫:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০