ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় ভাইবোনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই খালাতো ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে আরিচা স্থল কাম নদীবন্দর স্টেশনের ডুবরি দল।

বুধবার (৫ আগস্ট) সকালে উদ্ধারকৃত মরদেহ দু’টি হলো উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের আব্দুল হকের মেয়ে মিথিলা (৬) ও মিথিলার খালা হনুফা বেগমের ছেলে শান্তর (১২)।

আরিচা স্থল কাম নদীবন্দর স্টেশনের স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলায় চরমাস্তল এলাকায় মানদাত্তা বিলে মর্মান্তিক এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

ওই দিনই মিথিলার খালা হনুফা, বোন রোকসানা (১৭) ও ভাই জিয়াউল হক জিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে নিখোঁজ ছিল মিথিলা ও তার খালাতো ভাই শান্ত। তারা সবাই ঈদের সময় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকা ডুবিতে প্রাণ হারান।

তিনি আরো বলেন, মঙ্গলবার দুপুরে নৌকায় করে মানদাত্তা বিলে ঘোরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটি বাইছিলেন (চালাচ্ছিলেন) তাদের আত্মীয় মনির হোসেন।

এ সময় নৌকায় থাকা নয়জনের মধ্যে মনিরসহ চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় জিয়া (১৩), রোকসানা (১৭) ও হনুফাকে (৩০) মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ ছিল মিথিলা ও শান্ত। অনেক খোঁজাখুঁজির পর বুধবার ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে তাদের মরদেহ পাওয়া যায়।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দৌলতপুরে নৌকাডুবির ঘটনায় ভাইবোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০