ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মা চাঁদনী বেগম (২৯) ও ছেলে সাদ (৭)।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। মৃতরা উপজেলার সান্দিড়া গ্রামের শহীদ হোসেনের স্ত্রী ও ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদনী বেগম ছেলে সাদকে নিয়ে ভাগনির বাড়ি করজবাড়ি গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।

দমদমার কিশোর সিহাব হত্যায় ঘটনায় করজবাড়ি গ্রামে আটোরিকশা চলছে না জেনে রক্তদহ বিলের সান্দিড়া ঘাট থেকে নৌকায় রওনা হন।

নৌকাটি বিলের মাঝখানে পৌঁছালে হঠাৎ তলা ফেটে পানি উঠতে থাকে। এ সময় নৌকার মাঝি ও চাঁদনীর ভাগনি জামাই পানিতে নেমে তাদের রক্ষার চেষ্টা চালান।

এ অবস্থায় বিলে থাকা একটি নৌকা তাদের দেখে এগিয়ে এসে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে চাঁদনী ও তার ছেলে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সান্তাহারে একটি চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানা পুলিশের ওসি জালাল উদ্দিন বলেন, নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রক্তদহ বিলে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৬:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০