ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নবীগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

মরদের

হবিগঞ্জ প্রতিনিধিঃ  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছালেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (০২ আগস্ট) উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রাম থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছালেমা বেগম ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন মিয়ার দুটি বাড়ি রয়েছে এলাকায়। তিনি এক বাড়িতে থাকেন। অন্য বাড়িতে থাকেন স্ত্রী ছালেমা বেগম। প্রতিদিনের মতো মেয়ে শান্তাকে নিয়ে একা বাড়িতে ঘুমিয়ে পড়েন ছালেমা।

রোববার ভোরে মেয়ে শান্তার চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা গলাকাটা অবস্থায় ছালেমার মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নবীগঞ্জ থানা পুলিশের ওসি আজিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুবই নির্মমভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নবীগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৯:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০