ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্থগিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া ডেস্কঃ দাবানলের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবের কারণে একে একে স্থগিত হয়েছে ক্রিকেটের অনেক আসর।

এরই ধারাবাহিকতায় ২০২০ সালের বিশ্বকাপও বাতিল হয়েছে। তবে এবার একই কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী বছর ফাইনালের আগে স্থগিত এবং বাকি থাকা সিরিজগুলো শেষ করা যায় কি না, তা নিয়ে চিন্তিত আইসিসি।

গত বছর মাঠে গড়িয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী বছর আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনার কারণে সব হিসেব পাল্টে গেছে।

বাংলাদেশসহ টেস্ট খেলুড়ে সব দেশেরই একাধিক সিরিজ স্থগিত হয়েছে। স্থগিত হওয়া সিরিজ ও নতুন সূচি নিয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আইসিসি।

তবে করোনার প্রাদুর্ভাব শেষে পুরোদমে ক্রিকেট ফিরলেই স্থগিত হওয়া সিরিজ নিয়ে ভাবতে পারবে আইসিসি। এমনটাই জানিয়েছেন আইসিসি কর্মকর্তা জেফ অ্যালার্ডিস।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে যে সিরিজগুলো স্থগিত হয়েছে, সূচি কীভাবে তৈরি করা যায় তা নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে আমাদের।

আমরা স্থগিত সিরিজগুলো নিয়ে বেশি ভাবছি। আইসিসি আগামী বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার চেষ্টা চালাচ্ছে। অবশ্য তা সম্ভব কি না, এখনই বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, আগামী বছর জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্থগিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ?

আপডেট সময় ০৭:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০