ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ জেলার টেকনাফ উপজেলায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৪ যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সাতঘরিয়া পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী-

এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আব্দু সালামের ছেলে মো. নাছির (২৩) ও পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)।

ওসি প্রদীপ জানান, টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর সাতঘরিয়া পাড়া এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।

এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।

এদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত

আপডেট সময় ১১:৪৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০