ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে আবু হানিফ নামে দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের বাড়ির পাশ থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি উপজেলার কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নারায়নপুর ইউনিয়নের বাড়ির চারিদিক বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুটির মা চায়না বেগম বাড়ির উঁচু উঠানে বসিয়ে রেখে রান্নাঘরে রান্না করছিলেন।

সেখানে খেলতে খেলতে কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে উঠানের পাশে বন্যার পানিতে ডুবে যায়।

পরে দুপুরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় বন্যার পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০