ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিনামূল্যে মাস্ক সরবরাহের দাবি জানিয়েছে সিপিবি

ধিক্কার দিবস’ পালন

নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা বলেছেন সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও অফিস সংশ্লিষ্ট আগত সেবাগ্রহণকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু বিভিন্ন অফিসের সঙ্গে সম্পৃক্ত নন, এমন মানুষের সংখ্যাই বেশি। তাদের মাস্ক পরা নিশ্চিত হবে কী করে? সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হলে সরকারকেই দায়িত্ব নিয়ে বিনামূল্যে জনসাধারণের মধ্যে মাস্ক সরবরাহ করতে হবে।

স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি, করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিপিবি নওগাঁ জেলা কমিটির আয়োজনে শহরের ব্রিজের মোড়ে আহূত দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন উপলক্ষে অনুষ্ঠিত-

ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন । অথর্ব স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতিবাজ আমলাদের অপসারণ, স্বাস্থ্য অধিদপ্তরের-

লুটেরা ঠিকাদারদের অবিলম্বে গ্রেপ্তার, স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি কঠোরভাবে বন্ধের দাবিতে সোচ্চার হওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মহসীন রেজা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার এখন করোনাভাইরাসের পিছু পিছু হাঁটছে। সরকারের ভুল পদক্ষেপের কারণে সংক্রমণের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে।

পরীক্ষার বিষয়টি সহজলভ্য করা হয়নি। পরীক্ষার সংখ্যা না বাড়িয়ে পরিকল্পিতভাবে পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। সরকারের কোভিড চিকিৎসা ব্যবস্থা নিয়ে জনগণের অনাস্থা আরও বেড়েছে।

সিপিবি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা, সিপিবি নেতা কমরেড সেকেন্দার আলী,-

আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন, শ্রমিক নেতা কমরেড মুনসুর রহমান, যুবনেতা কমরেড অ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন, ছাত্র নেতা শামীম আহসান প্রমুখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিনামূল্যে মাস্ক সরবরাহের দাবি জানিয়েছে সিপিবি

আপডেট সময় ০১:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০