ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙ্গাশ

২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ

রাজবাড়ী প্রতিনিধিঃ  রাজবাড়ী জেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে মাছটি জেলে জয়নাল সরদারের জালে ধরা পড়ে।

সকাল ৮টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের মো. দুলালের আড়ৎ থেকে মাছটি ৩১ হাজার ২৫০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদী মাঝ অংশে জয়দনাল সরদারের জালে পাঙ্গাশটি ধরা পড়ে।

সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখা যায়, মাছটি ২৫ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি-

আড়তে মাছটি নিয়ে এলে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেই। পরে কিছু লাভে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এখন নদীতে পানি বেশি থাকায় প্রায়ই বড় মাছ পাওয়া যাচ্ছে।

ট্যাগস

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙ্গাশ

আপডেট সময় ০৫:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০