ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিখোঁজ ১৫

খাদে পড়া বাস

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ থেকে ২০ জন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা-

যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে প্রবেশের আগে জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ৫ জন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। সিলেট থেকে ডুবুরি দল আসছে উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা  বলেন, আমি ঘটনাস্থলে আছি। কয়েকজন পাড়ে উঠতে-

পারলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। সাঁতরে উঠে আসাদের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিখোঁজ ১৫

আপডেট সময় ০২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এতে নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ থেকে ২০ জন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা-

যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জ শহরে প্রবেশের আগে জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ৫ জন যাত্রী সাঁতরে উঠে আসতে পারলেও এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। সিলেট থেকে ডুবুরি দল আসছে উদ্ধার কাজে যোগ দেওয়ার জন্য।

সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা  বলেন, আমি ঘটনাস্থলে আছি। কয়েকজন পাড়ে উঠতে-

পারলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। সাঁতরে উঠে আসাদের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481