ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ-৩ আসনের সাংসদ সেলিম করোনায় আক্রান্ত

ছলিম উদ্দিন তরফদার সেলিম

স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে ২-৩ দিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এজন্য গত বুধবার (১৫ জুলাই) তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে কোনো ধরনের উপসর্গ নেই বললেই চলে। নমুনা দেয়ার পরদিন তিনি ঢাকাতে গেছেন। বর্তমানে ঢাকাতে আছেন বলে জানা গেছে।

জানা গেছে, এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। করোনার রিপোর্ট আসলেও তা কেউ জানতো না।

কিন্তু হঠাৎ করেই বিষয়টি প্রকাশ পাই। রোববার বিকেল থেকে ফেসবুকে নওগাঁ-৩ আসনের এমপি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) সুদেব কুমার বলেন, গত দুইদিন থেকে তিনি এমপির সঙ্গে নেই।

উল্লেখ্য, এখন পর্যন্ত নওগাঁ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮১। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ-৩ আসনের সাংসদ সেলিম করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০