ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফাইনালে আর্সেনাল

ফাইনালে আর্সেনাল

ক্রীড়া ডেস্কঃ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারানোর কয়েক দিন পেরুতে না পেরুতেই আরও একটি গোছানো ও চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিল আর্সেনাল।

এবার তারা এফএ কাপের সেমিফাইনালে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। শনিবার রাতে দর্শকশূন্য ওয়েলম্বলি স্টেডিয়ামে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়ে-

এফএ কাপের ফাইনালে নাম লিখিয়েছে মাইকেল আর্তেতার শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির মধ্যকার রোববারের ম্যাচে বিজয়ী দল।

শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার সিটি। বেশ কয়েকবার আক্রমণে আর্সেনালের রক্ষণভাগের ঘাম ছুটিয়ে ছাড়ছিল সিটিজেনরা। ভালো খেলতে খেলতে হঠাৎ ধাক্কা খেয়ে বসে তারা।

১৯তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে গোল করেন আর্সেনালের অবামেয়াং। ডান দিক থেকে নিকোলাস পেপের ক্রস আলতো হাফ-ভলিতে বল জালে পাঠান গ্যাবনের এই ফরোয়ার্ড।

গোল শোধে মরিয়া সিটি বিরতির পরও বেশ কয়েকটি ভালো আক্রমণ শানিয়েছে। কিন্তু ফিনিশিং হয়নি। ৭১ মিনিটে তাদের ফের অনলে পোড়ান অবামেয়াং।

এবার কিয়েরন টিয়ারনির লম্বা করে বাড়ানো বল ধরে বক্সের মধ্যে ঢুকে একাই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি সিটি।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত হারের পর অবশেষে জয়ের মুখ দেখল আর্সেনাল। আর তাতে রেকর্ড ২১তম বারের মতো এফ এ কাপের ফাইনালে উঠেছে গানাররা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফাইনালে আর্সেনাল

আপডেট সময় ০১:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০