ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় সান্ত্বনার পাশে প্রধানমন্ত্রী

অর্থ সহায়তার চেক সান্ত্বনার হাতে তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি

ক্রীড়া ডেস্কঃ  মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দেশের সেরা তায়কোয়ান্দো খেলোয়াড় সান্ত্বনা রানী রায়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় সান্ত্বনা রানীকে ১০ লাখ টাকা প্রদান করেছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সেই অর্থ সহায়তার চেক সান্ত্বনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

২০১১ সালে প্রথম ঢাকায় জাতীয় আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে চমক দেখান সান্ত্বনা রানী। ব্ল্যাকবেল্টকে হারিয়ে জিতেন রৌপ্য পদক।

এরপর আর পেছনে ফিরে তাকাননি তিনি। ২০১২ থেকে ২০১৭ সাল অব্দি পাঁচ আসরে স্বর্ণ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সান্ত্বনা। ২০১৭ সালে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত ২০তম বিশ্ব তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেন ব্রোঞ্জ পদক।

২০১৮ থেকে এখন পর্যন্ত ৫টি ঘরোয়া প্রতিযোগিতা ও দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫টি স্বর্ণ আর একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি।

এখন এই নারী ক্রীড়াবিদ আর্থিক দীনতার মধ্যেও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের আত্মরক্ষার কৌশল ও তায়কোয়ান্দো প্রশিক্ষণ প্রদান করছেন।

প্রধানমন্ত্রীর সহায়তা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে তাকে। এই ক্রীড়াবিদের আর্থিক দৈন্যের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার উদ্যোগেই সান্ত্বনা পেলেন অর্থ সহায়তা।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এটি আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি।

তিনি সবসময় আমাদের অসহায় ক্রীড়াবিদদের সহযোগিতা করে থাকেন। স্পোর্টস এর উন্নয়নে আমরা যখনই যা চেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী তা আমাদের দিয়েছেন।

অতি সম্প্রতি তিনি করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তা করতে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা অচিরেই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।’

অর্থ সহায়তা পেয়ে তায়কোয়ান্দো খেলোয়াড় সান্ত্বনাও উচ্ছ্বসিত। দশ লাখ টাকার চেক হাতে নিয়ে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী আমার বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়েছেন।

গত মার্চ মাসে আমার পারিবারিক সমস্যার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমে জানতে পারেন। তিনি রাসেল স্যারকে আমার বিষয়ে খোঁজ খবর নিতে বললে তিনি আমাকে ফোন করেন এবং তার সচিবালয়স্থ দপ্তরে আমাকে ডেকে নেন।

পরবর্তীতে রাসেল স্যার আমার দুরবস্থার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় সান্ত্বনার পাশে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০