ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাতক্ষীরায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

নিহত মইনুল ইসলাম আওয়াল

সাতক্ষীরা, প্রতিনিধিঃ   সাতক্ষীরা  পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মইনুল ইসলাম আওয়াল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে শহরের সংসার ভিডিপি কার্যালয়ের সামনে ট্রাক চাপায় তিনি নিহত হন। নিহত মইনুল ইসলাম আওয়াল (৩০) পুরাতন সাতক্ষীরার মুন্সিপাড়া এলাকার খোকনের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে শহরে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন আওয়াল।

পথিমধ্যে জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের ৫০ গজ দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন আউয়াল।

পরে ট্রাকের চাকা তার ডান হাতের ওপর উঠে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সাতক্ষীরা হোটেল-রেস্তোরাঁ ও বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাচ্চু জানান, খুলনায় যাওয়ার পথে চুকনগর এলাকায় পৌঁছালে আউয়াল মারা যায়।

ট্রাকের চাকায় আউয়ালের ডান হাত ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।মুখ ও বুকের অধিকাংশ চামড়া উঠে গেছে। সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাতক্ষীরায় ট্রাকচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০১:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০