ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় বৃদ্ধা পথচারী নিহত

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধিঃ  ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপায় শ্রীমতি সরস্বতী শর্মা (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীমতী সরস্বতী শর্মা ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা।

এসময় মানিকগঞ্জগামী রাবেয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমতী সরস্বতী শর্মাকে চাপা দিয়ে সড়কে পাশে থাকা গাছের সাথে আটকে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় বৃদ্ধা পথচারী নিহত

আপডেট সময় ০৭:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০