ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হাতি দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার পলাশবাড়ীতে হাতি দেখতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল জাহানারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর। এসময় তার কোলে থাকা এক বছর বয়সী ছেলে শাহাদত অলৌকিকভাবে বেঁচে গেছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম ওই গ্রামের আবু মিয়ার মেয়ে ও হাফিজার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, একই উপজেলার হোসনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামের হাফিজার রহমানের সঙ্গে জাহানার বিয়ে হয়। দাম্পত্য জীবনে জাহানারা তিন সন্তানের জননী।

কয়েকদিন আগে জাহানারা বাবার বাড়ি দিঘলকান্দি গ্রামে বেড়াতে আসেন। শনিবার সকালে বাড়ির সামনের রাস্তা দিয়ে হাতি যাচ্ছিল।

জাহানারা কোলের সন্তানকে নিয়ে ওই হাতি দেখার জন্য নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে ওঠেন। হাতি দেখতে গিয়ে ছাদের কোনায় গেলে বৃষ্টিতে ভিজে থাকা ছাদে পা পিছলে যায় জাহানারার।

এসময় বাঁচার জন্য জাহানারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া  পল্লী বিদ্যুতের তার আঁকড়ে ধরেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সন্তানসহ নিচে পড়ে যান।

স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন। তবে ছাদ থেকে পড়েও বেঁচে যায় জাহানারার কোলের সন্তান শাহাদত।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় সাহা জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার শিশুটি বর্তমানে নিজ বাড়িতে সুস্থ আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হাতি দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

আপডেট সময় ০৬:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০