জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আশামনি (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ( ১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। আশামনি ওই গ্রামের আকরাম হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে বাড়িতে উঠানে খেলা করার সময় সবার অগোচড়ে পাশে পুকুরের পানিতে ডুবে যায় আশামনি।
পরে তাকে উঠানে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 



















