ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

যুবকের গলাকাটা মরদেহ

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের রামু উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ সংলগ্ন মাজাহারুল উলুম মাদ্রাসার পাশে কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রামু থানার উপপরিদর্শক (এসআই) গনেশ চন্দ্র শীল  জানান, কৃষিজমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশে পড়ে থাকা একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবককে পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে।

ট্যাগস

রামুতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০