ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রাথমিকের বিতর্কিত বই কেনা কার্যক্রম স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা ডেস্কঃ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ১৫০ কোটি টাকার বিতর্কিত বই কেনার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সৃজনশীল প্রকাশক ও লেখকদের আপত্তির মুখে বই কেনার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

একইসঙ্গে বইয়ের বাজারমূল্য নির্ধারণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা-

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে আহ্বায়ক, যুগ্ম সচিব (উন্নয়ন) রুহুল আমিন ও উপসচিব (শৃঙ্খলা) আক্তারুন্নাহার সদস্য করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) থেকে এই কমিটি কাজ শুরু করেছে এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, ‘বই কেনার ক্ষেত্রে কথা উঠেছে তাই বিষয়টি যাচাই করার জন্য ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। সেটার আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ করে সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক দর্শনসহ বিভিন্ন ক্যাটাগরির বই কেনার উদ্যোগ নেওয়া হয়।

এরই অংশ হিসেবে চলতি বছর ৬৭টি বই কেনার ব্যাপারে গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।

এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ৯টি বই কেনার প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিটি বইয়ের ৬৫ হাজার কপি করে কেনা হবে। যার মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রাথমিকের বিতর্কিত বই কেনা কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০