ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

একদিনে কমেছে পাঁচ পণ্যের দাম

নিত্যপ্রয়োজনীয় পণ্য

অর্থনীতি ডেস্কঃ  শনিবারের তুলনায় রোববার নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে- পোল্ট্রি মুরগি, ধনে, শুকনা মরিচ, তেজপাতা এবং ছোলা।

এছাড়া গত এক সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদের দাম কমেছে। গত এক সপ্তাহে একটিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার,-

মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

একদিনের ব্যবধানে রোববার সব থেকে বেশি দাম কমেছে দেশি তেজপাতার। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশি তেজপাতার দাম কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ।

১০০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া তেজপাতার দাম কমে ১০০ থেকে ১৩০ টাকা কেজি হয়েছে।

দেশি শুকনা মরিচের দাম ১০ দশমিক ৯১ শতাংশ কমে কেজি ২১০ থেকে ২৮০ টাকা হয়েছে, যা আগে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা কেজি।

দেশি শুকনো মরিচের পাশাপাশি দাম কমেছে আমদানি করা শুকনা মরিচের। একদিনের ব্যবধানে আমদানি করা শুকনো মরিচের দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে ২৬০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পোল্ট্রি মুরগির দাম একদিনের ব্যবধানে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। বিভিন্ন বাজারে পোল্ট্রি মুরগির কেজি ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।

ধনের দাম ৭ দশমিক ৪১ শতাংশ কমে ১০০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি। আর ছোলার দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পেঁয়াজের ৩ দশমিক ৮৫ শতাংশ, রসুনের ৫ দশমিক ৫৬ শতাংশ,-

জিরার ১২ শতাংশ, হলুদের ১২ দশমিক ৫০ শতাংশ, আদার ৩ দশমিক ৪৫ শতাংশ এবং লুজ সয়াবিন তেলের ১ দশমিক ১৬ শতাংশ দাম কমেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

একদিনে কমেছে পাঁচ পণ্যের দাম

আপডেট সময় ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০