ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ‘মগজ খেকো’ অ্যামিবার সন্ধান!

‘মগজ খেকো’ অ্যামিবা

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভাইরাসের তাণ্ডবে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।

এরই মধ্যে বিষাক্ত এই ভাইরাসের ছোবলে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটির তাণ্ডবের মধ্যেই দেশটিতে এবার সন্ধান পাওয়া গেল ভয়ঙ্কর এক প্রাণীর।

জানা গেছে, দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এই অ্যামিবার সন্ধান এর আগে পাকিস্তানে পাওয়া যায়। ২০১২ সালে দেশটিতে এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়।

এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’কে বিজ্ঞানীরা ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানির মাধ্যমে ছড়ায়। মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে।

এছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।

এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথাব্যথা, ঘাড় ব্যথা, জ্বর ও পেটব্যথা।

১৯৬২ সাল থেকে ফ্লোরিডায় অ্যামিবার ৩৭টি ঘটনার কথা শোনা গেছে। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পাওয়া গেছে হিলসবোরো কাউন্টিতে।

মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবম্বলন করতে বলেছেন ফ্লোরিডার বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মাত্র চারজনকে বাঁচানো গেছে।

সূত্র : সিএনএন

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে ‘মগজ খেকো’ অ্যামিবার সন্ধান!

আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভাইরাসের তাণ্ডবে যেন অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্র।

এরই মধ্যে বিষাক্ত এই ভাইরাসের ছোবলে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।

মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটির তাণ্ডবের মধ্যেই দেশটিতে এবার সন্ধান পাওয়া গেল ভয়ঙ্কর এক প্রাণীর।

জানা গেছে, দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এককোষী মুক্তজীবী এই প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এই অ্যামিবার সন্ধান এর আগে পাকিস্তানে পাওয়া যায়। ২০১২ সালে দেশটিতে এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়।

এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’কে বিজ্ঞানীরা ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন।

‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানির মাধ্যমে ছড়ায়। মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে।

এছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।

এ অ্যামিবা মস্তিষ্কে ঢুকে পড়লে মারাত্মক কোনো উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় লক্ষণ থাকে হালকা মাথাব্যথা, ঘাড় ব্যথা, জ্বর ও পেটব্যথা।

১৯৬২ সাল থেকে ফ্লোরিডায় অ্যামিবার ৩৭টি ঘটনার কথা শোনা গেছে। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পাওয়া গেছে হিলসবোরো কাউন্টিতে।

মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবম্বলন করতে বলেছেন ফ্লোরিডার বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনোভাবে পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মাত্র চারজনকে বাঁচানো গেছে।

সূত্র : সিএনএন

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471