ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

চীনের সঙ্গ নেওয়ায় পাকিস্তানকে ‘একঘরে’ করার হুমকি!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তান যদি শিগগিরই চীন সংক্রান্ত নীতিতে বদল না আনে তাহলে গোটা বিশ্ব ইসলামাবাদকে বেইজিংয়ের সঙ্গে একঘরে করবে বলেও সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীন যেভাবে হিমালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশই অসন্তুষ্ট হয়েছে বলে মনে করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাশাপাশি তারা অনুভব করতে পেরেছে যে করোনার কারণে চীনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে বিশ্বের শক্তিধর দেশগুলো।

তাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীন নীতিতে পরিবর্তন আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরকে। অবিলম্বে ইমরান খানের সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়িত করতে বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাকিস্তানি বিমানকে ইউরোপের মাটিতে নামতে দিচ্ছে না। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা।

এই ঘটনা পাকিস্তানের চীনকে অন্ধভাবে সমর্থনের ফল বলেই মনে করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শুধু তাই নয়, ভারতের প্রতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন চীনকে একঘরে করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর পেয়েছেন তাঁরা।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

চীনের সঙ্গ নেওয়ায় পাকিস্তানকে ‘একঘরে’ করার হুমকি!

আপডেট সময় ১০:২৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০