ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভাইয়ের ছোড়া বল্লমের আঘাতে বোনের মৃত্যু, আটক ৩

নিহত ইতি আক্তারের মরদেহের পাশে স্থানীয়দের ভিড়

ময়মনসিংহ প্রতিনিধিঃ  পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছোড়া বল্লমের আঘাতে ময়মনসিংহে ইতি আক্তার (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রতিপক্ষের দুই নারীসহ তিনজনকে আটক করেছে।

নিহত ইতি আক্তার উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ আলী ভূঁইয়ার মেয়ে। সে স্থানীয় কাশীনগর উচ্চ বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এলাকাবাসীরা জানান, বাজুপাড়া গ্রামের শাহেদ আলী ও লাল মিয়া সহোদর দুই ভাই। বাবার সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে-

শাহেদ আলী ও লাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। গত শুক্রবার (৩ জুলাই) স্থানীয়রা এ নিয়ে এক সালিসে বসে বিষয়টি মীমাংসা করে দেন।

পরে শনিবার (৪ জুলাই) সকালে শাহেদ আলীর ছেলেরা নিজেদের জমিতে বীজতলা তৈরি করতে গেলে প্রতিপক্ষ লাল মিয়ার ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘেরাও করে মারপিট করতে থাকে।

এ সময় ভাইদের বাঁচাতে দৌড়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ ও চাচাতো ভাই রিপনের ছোড়া বল্লমের আঘাতে ইতি আক্তার গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাল মিয়ার স্ত্রী জামেনা, মেয়ে নাজমা আক্তার ও ভাই চাঁন মিয়াকে আটক করে থানা হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ  জানান, ‘খবর পেয়ে অভিযুক্ত রিপনের মা জামেনা বেগম,-

বোন নাজমা আক্তার ও চাচা চাঁন মিয়াকে আটক করা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভাইয়ের ছোড়া বল্লমের আঘাতে বোনের মৃত্যু, আটক ৩

আপডেট সময় ০৭:০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০