ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্ত্রী-কন্যাসহ করোনা জয় করলেন আফ্রিদি

স্ত্রী-কন্যাসহ করোনা জয় করলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্কঃ   প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি করোনামুক্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রী-কন্যাও এই মরণব্যাধির সংক্রমণমুক্ত হয়েছেন।

গত ১৩ জুন শহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দিয়েছিলেন দুঃসংবাদটা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তার সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্ত্রী ও দুই কন্যাও।

এমন খবর শোনার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছিল আফ্রিদির ভক্ত-সমর্থকদের।

অবশেষে ওই সামাজিক যোগাযোগমাধ্যমেই সুখবর দিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। জানালেন, স্ত্রী ও দুই কন্যাসহ করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন।

টুইটারে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেওয়া এক ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুণরায় টেস্ট করিয়েছি।

আর কোনো সমস্যা নেই। এই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্ত্রী-কন্যাসহ করোনা জয় করলেন আফ্রিদি

আপডেট সময় ০৮:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০