ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খাশোগি হত্যার বিচার শুরু

প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাশোগি

আন্তর্জাতিক ডেস্কঃ  সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করছে তুরস্ক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সকালে ইস্তানবুলের আদালতে বিচার শুরু হবে। ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি।

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব।

তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে। ইস্তানবুলের কৌসুলিরা খাশোগিকে হত্যার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই সাবেক সহযোগী এবং আরও ১৮ জনকে অভিযুক্ত করেছে।

বিচারের মধ্য দিয়ে খাশোগির মরদেহ কোথায় সে সম্পর্কে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস।

তিনি বলেন, আমি আশা করি তুরস্কের এই বিচারকার্যের মধ্য দিয়ে খাশোগির মরদেহের সন্ধান মিলবে এবং হত্যাকারীদের বিরুদ্ধে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে।

জামাল খাশোগি এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

তবে এক পর্যায়ে অবস্থান পাল্টে তিনি রাজপরিবারের কঠোর সমালোচকে পরিণত হন। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্টে তিনি সৌদি রাজপরিবারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে কলাম লিখতেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খাশোগি হত্যার বিচার শুরু

আপডেট সময় ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০