ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মিয়ানমারে খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৩

মিয়ানমারে খনি ধসে হতাহতদের উদ্ধার করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ  মিয়ানমারে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনি ধসে পড়েছে। খবর বিবিসি নিউজের।

আন্তর্জাতিক বেশকিছু প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরও অনেকেই মাটি চাপা পড়েছেন।

দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। দমকল বাহিনীর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়।

যদিও সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মিয়ানমারে খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১৩

আপডেট সময় ০৫:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০