ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষেপেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  পরমাণু বিস্ফোরণ ও পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র অত্যন্ত ধ্বংসাত্মক অবস্থান নিয়েছে বলে মনে করছে রাশিয়া।

কারণ, ওয়াশিংটন প্রকাশ্যে জানিয়েছে, তারা এই চুক্তি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার ব্যাপারে কোনো চিন্তা করছে না। গত মঙ্গলবার রাশিয়ার-

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি এ মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এ অবস্থায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া এই চুক্তি বিশ্ববাসীর-

নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিটিবিটি অনুমোদন করা হয়েছিল। যার আওতায় সব-

ধরনের পরমাণু বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি দেশ এ চুক্তি অনুমোদন না করায় তা পুরোপুরিভাবে কার্যকর করা যায়নি।

যুক্তরাষ্ট্র এ চুক্তিতে স্বাক্ষর করলেও কংগ্রেসে তা অনুমোদন করতে অস্বীকার করেছে।

১৯৯৬ সালে রাশিয়া এ চুক্তিতে স্বাক্ষর করে এবং চার বছর পর সংসদে অনুমোদন করে। এ পর্যন্ত ১৮৩টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৬৬টি দেশ তাদের আইনসভায় তা অনুমোদন করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষেপেছে রাশিয়া

আপডেট সময় ০৫:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০