ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

১৪ দলের মুখপাত্র হচ্ছেন আমু?

১৪ দলীয় জোট

রাজনীতি ডেস্কঃ  আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র হচ্ছেন এমনটাই বলা হচ্ছে। জল্পনায় আরেক সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নামও রয়েছে।

যদিও চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের অন্যতম নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পদটি শুন্য রয়েছে।

২০০৮-এ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দ দলীয় জোট গঠিত হয়। এই জোটে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি,-

ওয়ার্কার্স পার্টি, জাসদ(ইনু), এলডিপি সহ আরও ছোট ছোট নয়টি দল। নির্বাচনের আগে কর্ণেল (অবঃ) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জোট ত্যাগ করে। এরপর স্বতন্ত্র দল হিসেবে নির্বাচনে অংশ নেয়।

নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এরপর থেকে জোটটি ক্ষমতায় রয়েছে। টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় জোটের প্রতিনিধিত্ব ছিল।

বিগত নির্বাচনের পর থেকে এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার চলছে। এ নিয়ে জোট শরিকরা মাঝে মধ্যে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে এই মেয়াদে মন্ত্রীসভায় জোটের আর কোন প্রতিনিধিত্ব থাকছেনা।  যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।

এটাতো প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। জোটের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখন বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে।

কতকিছু বদলে গেছে। ব্যর্থতার পাল্লাও ভারি হয়েছে। যাইহোক জোট আছে। হয়তো থাকবে। তবে এখন আর কোনো চমক যে নেই এটা বলতে পারি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

১৪ দলের মুখপাত্র হচ্ছেন আমু?

আপডেট সময় ০৫:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০