ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কাশ্মীরে গোলাগুলি থেকে শিশুকে উদ্ধারের ভিডিও ভাইরাল

কাশ্মীরে গোলাগুলি থেকে শিশুকে উদ্ধার করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রতিদিন সকালের মতো বুধবার (১ জুলাই) নাতিকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিপদ যে মাঝরাস্তায় ছিল, সেটা তিনি জানতেন না।

ভারতের সিআরপিএ জওয়ানদের কনভয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে স্বাধীনতাকামীরা। এ সময় গোলাগুলির মাঝে পড়ে যান সেই প্রবীণ মানুষটি।

গুলি এসে লাগে তার শরীরে। ঘটনাস্থলেই মারা যান তিনি। জম্মু কাশ্মীরের সোপোর এলাকায় গতকাল সিআরপিএফের-

কনভয়ে হামলা চালায় সেখানকার স্বাধীনতাকামীরা। ভারতের একজন জওয়ান নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন।

তবে গতকাল আরও বড় ধরনের বিপদ হতে পারত। স্বাধীনতাকামী ও সেনাদের গুলির মাঝে পড়ে গিয়েছিল একটি শিশু। সেই শিশুটির দাদু সেনা সদস্যদের গুলিতে নিহত হন। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা।

স্বজনদের দাবি, নিরাপত্তা সদস্যরাই বশির আহমেদকে গাড়ি থেকে টেনে নামিয়ে হত্যা করেছে। এমনকি, ছবি তোলার জন্য তার বুকের ওপর ছোট্ট শিশুটিকে বসতেও বাধ্য করা হয়েছে।

পরে শ্রীনগরে বশির আহমেদের জানাজায় সমবেত হন শত শত মানুষ। এ সময় তারা কাশ্মীরের স্বাধীনতার দাবিতে স্লোগান দেন।

এ দিকে কাশ্মীরে গোলাগুলি থেকে শিশুটিকে উদ্ধার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ভারতীয় সেনারা শিশুটিকে উদ্ধার করে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন।

অপর দিকে ঘটনাস্থল থেকে এসএইচও আজিম খান বলেন, সকাল ৮টা নাগাদ আমরা খবর পাই ওই এলাকায় তখন ব্যাপক ভিড় ছিল।

প্রচুর গাড়ি চলে ওই রাস্তা দিয়ে। স্বাধীনতাকামীরা উঁচুতে থাকা একটি মসজিদের ওপরের দিকে থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

তিনি আরও জানান, আমাদের তিনজন জওয়ান আহত হয়। সেই সময় ওই বৃদ্ধ গুলিবিদ্ধ হন। তারপরই আমরা দেখতে পাই এক শিশু ওই বৃদ্ধের মৃতদেহের পাশে ঘুরছে।

আমরা তখনই ওকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ি। স্বাধীনতাকামীরা তখনো গুলি ছুড়ে যাচ্ছিল। শিশুটিকে ওখান থেকে বের করে আনা আমাদের কাছে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা যে করেই হোক ওকে বাঁচাবো বলে ঠিক করি।

তার ভাষায়, সবার আগে আমরা ওই জায়গাটা ব্লক করার চেষ্টা করি। যাতে ওদের গুলি আটকানো যায়! সেই সময় সিআরপিএফ ও জম্মু পুলিশের কয়েকটি বুলেটপ্রুফ গাড়ি এনে জায়গাটা ব্লক করা হয়।

তারপর আমরা বাচ্চাটিকে উদ্ধার করি। ওকে তার বাড়ির লোকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে তার দাদুকে বাঁচাতে না পারার আফসোস রয়েছে আমাদের।

https://www.youtube.com/watch?v=2KpMyFdep8g#action=share

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কাশ্মীরে গোলাগুলি থেকে শিশুকে উদ্ধারের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০