ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্কঃ  ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের কাছে পরাজয়ের মাধ্যমে বিশ্ব জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল শ্রীলঙ্কার।

তবে ওই ফাইনাল ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তখনকার লঙ্কান ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। এরই ধারাবাহিকতায় এবার তদন্ত শুরু করে দিয়েছে লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

জুন মাসের শুরুর দিকে সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ করে বলেন, শ্রীলঙ্কা ইচ্ছা করে ভারতকে ম্যাচটি ছেড়ে দিয়েছিল।

আর এই বিষয়টি নিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার নাকি জড়িত ছিলেন। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ফাইলান ম্যাচটি নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তের তাগিদ দিয়েছিলেন।

স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) তৎকালীন লঙ্কান দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছে তদন্ত কর্মকর্তারা।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেই ম্যাচের অধিনায়ক সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আরেক সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে আলুথগামাগেকে ম্যাচ পাতানোর অভিযোগের প্রমাণ দিতে বলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিশ্বকাপ ফাইনাল ফিক্সিংয়ের অভিযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময় ০৭:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০