ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

বুড়িগঙ্গায় লঞ্চডুবির উদ্ধার অভিযান স্থগিত

উদ্ধার অভিযান স্থগিত

স্টাফ রিপোর্টারঃ  বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার অভিযান স্থগিত করে। সোমবার (২৯ জুন) সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবির ঘটনায় ওই দিনই ৩২ মরদেহ উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার (৩০ জুন) সকালে ফের উদ্ধার অভিযান শুরু করার পর  লঞ্চের ভেতর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। এর পরে আর মরদেহ না পাওয়ায় বিকেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন বলেন, লঞ্চটি এয়ার লিফটিং করে ভাসানোর পর আমরা তল্লাশি করি।

আমাদের কাছে মনে হয়েছে লঞ্চে আর কোনো মরদেহ নেই। তবে আমাদের একটি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, লঞ্চটিকে পুরোপুরি ভাসানো সম্ভব হয়নি, তবে টেনে কেরানীগঞ্জ প্রান্তে রাখা হয়েছে। বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় আমরা একটি মামলা করেছি। দুটি লঞ্চই আমাদের তদারকিতে রয়েছে।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবির উদ্ধার অভিযান স্থগিত

আপডেট সময় ০৬:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

স্টাফ রিপোর্টারঃ  বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার অভিযান স্থগিত করে। সোমবার (২৯ জুন) সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড ডুবির ঘটনায় ওই দিনই ৩২ মরদেহ উদ্ধার করা হয়।

পরে মঙ্গলবার (৩০ জুন) সকালে ফের উদ্ধার অভিযান শুরু করার পর  লঞ্চের ভেতর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। এর পরে আর মরদেহ না পাওয়ায় বিকেলে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন বলেন, লঞ্চটি এয়ার লিফটিং করে ভাসানোর পর আমরা তল্লাশি করি।

আমাদের কাছে মনে হয়েছে লঞ্চে আর কোনো মরদেহ নেই। তবে আমাদের একটি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।

বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, লঞ্চটিকে পুরোপুরি ভাসানো সম্ভব হয়নি, তবে টেনে কেরানীগঞ্জ প্রান্তে রাখা হয়েছে। বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় আমরা একটি মামলা করেছি। দুটি লঞ্চই আমাদের তদারকিতে রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471