ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সংসদ সদস্য ড. শাহজাহান

শাহজাহান আলী তালুকদার

রাজনীতি ডেস্কঃ  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ড. শাহজাহান আলী তালুকদার (৬৫) মারা গেছেন।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. শাহজাহান আলী তালুকদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা। গত ২১ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ড. শাহজাহান আলী তালুকদার ১৯৮৮-৯০ সালে জাতীয় পার্টি থেকে বগুড়া-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সুদীর্ঘ কর্মজীবনে তিনি স্কুল, কলেজ, মাদরাসাসহ কমপক্ষে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, চার বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট-

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক,-

ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক ও কলামিস্ট রেজাউল হক মিন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাহ ওহাব, সাবেত আলী প্রমুখ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সংসদ সদস্য ড. শাহজাহান

আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০