ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত

ভারত সীমান্তে মোতায়েন পাকিস্তানি সেনা সদস্যরা

আন্তর্জাতিক ডেস্কঃ  গলওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৭৬ জন।

এরপর থেকেই সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এরই মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান।

বিষয়টি নিশ্চিত করে ভারতের ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনো কাশ্মীরে পড়েনি। ১৪ নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে।

অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে। কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে।

তিনি আরও বলেন, পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে। তবে আমরাও সতর্ক আছি।

জম্মু-কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাঙ্কার তৈরির ওপরে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ১৫ নম্বর কোরের কমান্ডার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন পাকিস্তানের, উদ্বিগ্ন ভারত

আপডেট সময় ০৫:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০