ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে কমপক্ষে চারজন।

রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্রাবট্রির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার (২৭ জুন) স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় এ বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। পরে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেছে, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। তখন দেয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন।

তিনি আরও বলেন, গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারীরা ঐ সন্দেহভাজনকে গুলি করেছে কিনা তা পরিষ্কার নয়।

ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানান, ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে মোট ছয় জনকে আনা হয়েছে।

তাদের মধ্যে দুইজন মৃত এবং চারজন আহত। হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের বয়স বা আঘাতের ধরণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

তেহমা কাউন্টি শেরিফ দফতরের মুখপাত্র ইভেট বোর্ডেন টেলিফোনে সিএনএনকে জানান, ঐ বিতরণ কেন্দ্র থেকে জরুরি বিভাগে অনেকগুলো কল আসে আর সবগুলো কলেই একজন বন্দুকধারী বেশ কয়েকটি গুলি করেছে বলে জানানো হয়।

আইন প্রয়োগকারীরা ইতোমধ্যেই বিশাল ঐ ভবনজুড়ে প্রাথমিক তল্লাশি সম্পন্ন করেছে। এখন তারা আর কোনো আহত বা কোনো সন্দেহভাজন গুলিবর্ষণকারী লুকিয়ে আছে কিনা তার খোঁজে নিবিড় তল্লাশি শুরু করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

আপডেট সময় ০৫:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০