ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকের কারখানায় পুলিশের অভিযান

মাদকের কারখানা

স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ  নওগাঁর বদলগাছী উপজেলায় একটি বহুতল ভবনে মাদকের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়।

এ সময় প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান,-

তিন মাস আগে বদলগাছী উপজেলার বৈরাগী পাড়ায় পরিবহন ব্যবসার কথা বলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির বহুতল বাড়িতে ভাড়া নেন পত্নীতলা উপজেলার নাজমুল হোসেন নামে এক ব্যক্তি।

এরপর গোপনে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের গুদাম গড়ে তোলেন। সেখানে মাদক প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হতো।

অভিযানের সময় কারখানার মালিক নাজমুলকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী লাবনীকে আটক করা হয়েছে। নাজমুল হোসেনকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ সুপার।

ট্যাগস

নওগাঁয় মাদকের কারখানায় পুলিশের অভিযান

আপডেট সময় ১২:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

স্টাফ রিপোর্টার ,নওগাঁঃ  নওগাঁর বদলগাছী উপজেলায় একটি বহুতল ভবনে মাদকের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়।

এ সময় প্রায় কোটি টাকা মূল্যের মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ যন্ত্রপাতি জব্দ করা হয়। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান,-

তিন মাস আগে বদলগাছী উপজেলার বৈরাগী পাড়ায় পরিবহন ব্যবসার কথা বলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির বহুতল বাড়িতে ভাড়া নেন পত্নীতলা উপজেলার নাজমুল হোসেন নামে এক ব্যক্তি।

এরপর গোপনে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের গুদাম গড়ে তোলেন। সেখানে মাদক প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হতো।

অভিযানের সময় কারখানার মালিক নাজমুলকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী লাবনীকে আটক করা হয়েছে। নাজমুল হোসেনকে ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ সুপার।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481