ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাশিয়ার জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত

মিগ-২৯ জঙ্গিবিমান

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারত সরকার মস্কোর কাছ থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে।

চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কমেরস্যান্ত।

রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।

দৈনিক কমেরস্যান্ত আরও লিখেছে, ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার-

যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।

রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন,-

ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে। কিন্তু রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষ নাগাদই এস-৪০০ পেতে চায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাশিয়ার জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত

আপডেট সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০