ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

চীনকে ভারতের হুঁশিয়ারি

বেইজিংকে হুঁশিয়ার করে দিয়েছে নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্কঃ  লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘাত এড়ানোর লক্ষ্যে সম্প্রতি দু’দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নে ব্যর্থতার ব্যাপারে বেইজিংকে হুঁশিয়ার করে দিয়েছে নয়াদিল্লি।

ভারত বলছে, সীমান্তে চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে।

ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ভারতের হুঁশিয়ারির বিষয়টি জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চলমান পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য এভাবে চলতে পারে না। এতে আরো বলা হয়,-

‘আমরা আশা করি, চীন আন্তরিকভাবে এই সমঝোতা মেনে চলবে এবং সীমান্ত অঞ্চলে শান্তির পুনঃস্থাপন নিশ্চিত করবে।’

সম্প্রতি সীমান্তে চীন-ভারত উত্তেজনা নিরসনে বৈঠক শেষ করেন দু‌ই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, দুই দেশের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সম্মুখ অবস্থান থেকে পরস্পর দূরত্বে অবস্থান করবে।

গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে এক কর্নেলসহ ভারতের ২০ জওয়ান নিহত হন। এছাড়া ৭৬ ভারতীয় সেনা সদস্য আহত হন।

অপরদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে চীনের ৪৩ সেনা নিহত হয়েছে দাবি করা হলেও চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত তথ্য জানানো হয়নি।-পার্স ট্যুডে

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

চীনকে ভারতের হুঁশিয়ারি

আপডেট সময় ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০