ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ  যশোর সদর উপজেলায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নজরুল ইসলাম নজু কাজী (৫৫) খুন হয়েছেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই রাজ্জাক পলাতক রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নজু কাজী ওই এলাকার গণি কাজীর ছেলে।

নিহত নজুর ছেলে কাজী মনিরুল ইসলাম বলেন, গত কয়েক মাস আগে তার দাদা মারা গেছেন। এরপর থেকে জমি-জমা নিয়ে ছোট চাচা রাজ্জাকের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল।

সকালে নিজ বাড়ির উঠানে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে একটি দা দিয়ে তার বাবার গলায় কোপ দেন।

পরে দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনার পর রাজ্জাককে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) পরিদর্শক সুমন কুমার ভক্ত  বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নজু খুন হয়েছেন। অভিযুক্ত রাজ্জাককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় ০২:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০