ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এমপি এনামুল হক করোনায় আক্রান্ত

এনামুল হক

স্টাফ রিপোর্টারঃ   রাজশাহী-৪ আসনের এমপি ও এনা প্রপার্টিজ এর মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক করোনায় আক্রান্ত। আজ বুধবার তার শরীরে এই ভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে  জানিয়েছেন।

করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জন মন্ত্রী-এমপি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন মারা গেছেন।

অন্যদিকে গত শনিবার নতুন আক্রান্ত হয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এমপি। এছাড়াও অনেক সাবেক এমপি-মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত।

আক্রান্তদের মধ্যে অন্যরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক (বর্তমানে সুস্থ), বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (বর্তমানে সুস্থ) ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এদের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ছিলেন। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্ট্রোক করে মারা যান।

গত শনিবার বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হন, বর্তমানে তিনি নিজের বাসায়ই আইসোলেশনে আছেন।

এর আগে শুক্রবার সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হন।

বর্তমানে তিনি জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটিরি দায়িত্ব পালন করছেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের শ্বশুর। ফরদিপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসার স্টাফ ও অন্যদরেও করোনা পজিটিভ এসেছে আগেই বলে জানা গেছে।

এছাড়া সাবেক হুইপ নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য-

মোসলেম উদ্দিন সপরিবারে, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, চট্টগ্রাম-১৬ আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান সপরিবারে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপাধ্যক্ষ-

আবদুস শহীদ ও গণফোরামের এমপি মোকাব্বির খান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মোকাব্বির খান করোনা পজিটিভ নিয়েই সংসদে উপস্থিত ছিলেন। তারা সবাই চিকিৎসাধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এমপি এনামুল হক করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০