ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পরীক্ষা না করেই যুবককে করোনামুক্ত ঘোষণা, পরদিনই মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলমুক্ত ঘোষণার একদিন পরই রাজশাহীর চারঘাটে মনসুর রহমান (৩০) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার ঝিকড়া এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মনসুর রহমান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন।

ইদুল ফিতরের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাজে যোগদানের আগে গত ৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করান মনসুর রহমান। তাতেই তার করোনা ধরা পড়ে।

ওই সময় তার করোনার উপসর্গ ছিল না। এরপর থেকেই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

রবিবার (২১ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে করোনামুক্ত ঘোষণা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেয়। অথচ দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষা করা হয়নি।

এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আছে কারও শরীরে যদি করোনার উপসর্গ না থাকে তবে একটা নির্দিষ্ট সময় পর তাকে করোনামুক্ত বলা যাবে।

সে অনুযায়ী রবিবার চিকিৎসক মনসুরকে বলেছিলেন, চাইলে তিনি এখন বাড়ি থেকে বের হতে পারবেন। তবে তার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়নি।

এটা করা হলে নিশ্চয় আমি জানতাম। এ সময় দ্বিতীয়বার নমুনা পরীক্ষা হয়নি বলেও নিশ্চিত করেছেন ইউএনও। ইউএনও বলেন, মনসুর রহমান হৃদরোগে ভুগছিলেন।

সে কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে যেহেতু করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল তাই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করতে বলা হয়েছে।

facebook sharing button
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পরীক্ষা না করেই যুবককে করোনামুক্ত ঘোষণা, পরদিনই মৃত্যু

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০