ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনার উপসর্গ নিয়ে রামেকে আরও দুজনের মৃত্যু

রাজশাহী‌ প্রতি‌নি‌ধি: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে

রোববার (২১ জুন) দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- আহমেদ পার্সেল সার্ভিস লিমিটেডের মালিক ও রাজশাহী নগরীর আলুপট্টির বাসিন্দা নবুয়াত আলী এবং মহানগরীর পবা নতুনপাড়া এলাকার বাসিন্দা মতিউর রহমান। তাদের মধ্যে নবুয়াত আলী রোববার রাত সাড়ে ১০টার দিকে মারা যান। আর মতিউর রহমান মারা যান রাত ৮টার দিকে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। নমুনা পরীক্ষায় জানা যাবে তারা করোনা সংক্রমিত ছিলেন কি-না।

তবে মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

এর আগে রোববার সকাল ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মারা যান আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি। রাজশাহী নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা আইজ উদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষায় তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনার উপসর্গ নিয়ে রামেকে আরও দুজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০